| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় এখনো ছুটির আমেজ, সড়কে নেই যাত্রী-জট

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৫:২১:২৮:অপরাহ্ন  |  ৪১৬৯৮৮ বার পঠিত
ঢাকায় এখনো ছুটির আমেজ, সড়কে নেই যাত্রী-জট

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই টানা তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকাজুড়ে এখনও বিরাজ করছে ছুটির আমেজ। ফলে ব্যস্ত নগরী এখন অনেকটাই শান্ত সড়কে নেই যানজট, নেই স্বাভাবিক দিনের সেই কর্মচাঞ্চল্য।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর শ্যামলী, কলেজগেট, আসাদগেট, সংসদ ভবন এলাকা, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি ও আগারগাঁও ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নগরীর সড়কে গণপরিবহন সীমিত আকারে চলাচল করছে। যাত্রীর উপস্থিতি খুবই কম, অনেক বাস প্রায় খালি অবস্থায় চলাচল করছে। বাসস্ট্যান্ডগুলোতেও নেই কোনো ভিড় বা গাড়ির চাপ। পুরো শহর যেন ছুটির ছোঁয়ায় ধীর গতিতে চলছে।

তবে ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও চোখে পড়েছে।

অন্যদিকে, ব্যক্তিগত গাড়ির চলাচল তুলনামূলক বেশি দেখা গেছে। অনেকেই ছুটির দিনে পরিবার নিয়ে বাইরে ঘুরতে বের হচ্ছেন।

মিরপুর রুটে চলাচলকারী এক পরিবহন কর্মী জানান, এখনও অনেক মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরেনি। তাই রাস্তাঘাট একদম ফাঁকা, যাত্রীও নেই বললেই চলে।

শতাব্দী পরিবহনের সহকারী হাবিব বলেন, ঈদের আগেই যাত্রী কমে গেছে। এখনও তেমন যাত্রী নেই। তবে বিকেলের দিকে মানুষ ঘুরতে বের হলে কিছুটা চাপ বাড়তে পারে। সব মিলিয়ে, কর্মব্যস্ত ঢাকার চেনা রূপ এখনো ফেরেনি ছুটির এই নিরিবিলি পরিবেশই যেন দখল করে আছে পুরো নগরী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪