| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছি : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৪:০০:০৬:অপরাহ্ন  |  ৪০৪৩৭৪ বার পঠিত
ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব  পেয়েছি : ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  এক অদ্ভুত দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান, ইরান তাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন। 

তার কথায়, ইরান বলেছিল, আমরা আপনাকে আমাদের পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। বললাম না। ধন্যবাদ। আমি এটা চাই না।

কেন তিনি ইরানের প্রস্তাবে রাজি হননি, তার কারণও ব্যাখ্যা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের রাষ্ট্রপ্রধান হতে না পারলে, ওই পদের জন্য কেউই উৎসাহিত হবেন না। ট্রাম্প বোঝাতে চেয়েছেন, সর্বোচ্চ নেতার ক্ষমতা নিরঙ্কুশ নয়। 

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে। ইরানের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলা হয়নি। 

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ প্রশাসনে থাকা একাধিক আধিকারিকও যুদ্ধে নিহত হন। আয়াতোল্লা খামেনেইয়ের অবর্তমানে তার পুত্র মোজতবা খামেনেইকেই সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেয় তেহরান। কিন্তু সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রকাশ্যে আসেননি তিনি। কয়েকটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে , হামলায় জখম হয়ে তিনি চিকিৎসাধীন ।

সূত্র : আনন্দবাজার অনলাইন

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪