| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনো রয়েছেন ৩০০ জন

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে কর্মী সরাচ্ছে রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ২০:৩০:১৬:অপরাহ্ন  |  ৪২৬১৬৯ বার পঠিত
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে কর্মী সরাচ্ছে রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৬৩ জন কর্মী সরিয়ে নিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম বুধবার এই পদক্ষেপ নিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।

রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ জানান, বর্তমানে প্রায় ৩০০ জন কর্মী এখনো বুশেহর কেন্দ্রে অবস্থান করছেন। তবে পরিস্থিতি বিবেচনায় আরও কর্মী সরিয়ে নেওয়া হতে পারে।

রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন ইউনিট নির্মাণের কাজ চলছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেই নির্মাণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রাশিয়া ধাপে ধাপে তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে, যা অঞ্চলটির সামগ্রিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরই প্রতিফলন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪