| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২০টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৮:১৭:৫৬:অপরাহ্ন  |  ৪০৪১৮৯ বার পঠিত
১২০টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। এ ক্ষেত্রে সংবিধান ও ‘জুলাই সনদ’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জুলাই-সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন। বাকি অধ্যাদেশগুলো নিয়েও কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি বলেন, যে কয়েকটি অধ্যাদেশ এখনো বাকি রয়েছে, সেগুলো নিয়ে আগামী ২৯ তারিখে আলোচনা করা হবে। পর্যালোচনা সম্পন্ন হলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার এখন পর্যন্ত ‘জুলাই সনদ’এর বাইরে কোনো পদক্ষেপ নেয়নি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, সংবিধান ও জুলাই সনদ এই দুই ভিত্তিকেই সামনে রেখে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪