| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ বন্ধে মধ্যস্ততা করতে চায় পাকিস্তান, যুদ্ধ চালিয়ে যাবে ইরান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৯:০৪:৩২:অপরাহ্ন  |  ৪৫০১৬৩ বার পঠিত
যুদ্ধ বন্ধে মধ্যস্ততা করতে চায় পাকিস্তান, যুদ্ধ চালিয়ে যাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা থেকে ৫ দিনের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যুদ্ধ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিলো ইরান।

এদিকে 
যুদ্ধ বন্ধে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি । তিনি আল-জাজিরাকে বলেছেন, যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক।

তবে যুদ্ধ বন্ধের ধার ধারছে না ইরান। বরং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি বলেছেন, ইরানের পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।

এদিকে, যুদ্ধের ২৫তম দিনেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে, ইসরায়েলও ইরানের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ইরানি সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই চলছে। তবে ইরানি সংবাদমাধ্যম বলছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও।

সংঘাত নিরসনে পাকিস্তান ও ইইউ মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানা গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আল-জাজিরাকে বলেছেন, যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক।

ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের আলোচকরা বৈঠকে বসতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

 রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪