| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৪:১০:১৬:অপরাহ্ন  |  ৪৩২২০২ বার পঠিত
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

রিপোর্টার্স২৪ ডেস্ক: সব ধরনের বর্ণবাদ ও জাতিগত বৈষম্য মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে এখনই প্রয়োজন কার্যকর ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ।

সোমবার (২৩ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত স্মারক সভায় তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ণবাদ ও বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর দেশের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এসব পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শ ও মানবাধিকারের পরিপন্থী।

ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশ মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্ণবাদ নির্মূলে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করা অত্যন্ত জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪