| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১০:৩৯:০৮:পূর্বাহ্ন  |  ৪২৯১৪৩ বার পঠিত
দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: তীব্র গরমের মাঝেই স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকায়  মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের মধ্যেই বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দিনভর ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। বিশেষ করে দুপুর নাগাদ হঠাৎ করেই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরমের তাপ কিছুটা কমাতে পারে।

তবে বৃষ্টির আভাস থাকলেও তাপমাত্রা কিন্তু কমছে না বরং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর সঙ্গে পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকালের আবহাওয়ার চিত্র বলছে, ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ—যা গরমের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪