ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে ‘শত্রু নয়’ এমন দেশগুলোর যাতায়াতের জন্য ‘ইরানের সাথে সমন্বয়’ চলার নির্দেশনা দিয়েছে তেহরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থা প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘এটাই একমাত্র উপায়।’
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা করার কোনো চেষ্টা করে’, তাহলে উপকূলীয় এলাকার ‘সমস্ত প্রবেশপথে’ মাইন পুঁতে দেওয়া হবে।
কোনো হামলা হলে ‘হরমুজ প্রণালি ছাড়াও কার্যত সমগ্র পারস্য উপসাগর অবরুদ্ধ হয়ে পড়বে এবং তার দায়ভার আগ্রাসনকারীদের ওপর বর্তাবে’, বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে।
রিপোর্টার্স২৪/ধ্রুব