| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৮:৪০:২৪:অপরাহ্ন  |  ৪৩৪৬৩৬ বার পঠিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত দেওয়ার পরপরই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

সোমবার (২৩ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। এটি প্রায় ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইরানের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয় এবং দাম দ্রুত বাড়তে থাকে।

বিশ্লেষকরা মনে করছেন, সাময়িকভাবে হলেও উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪