| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২২:২৯:৪৮:অপরাহ্ন  |  ৪৫৬২৬৬ বার পঠিত
আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: চলতি সপ্তাহে আবহাওয়া মোটামুটি এমনই থাকতে পারে। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) ঢাকা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রাও কয়েক ডিগ্রি বেড়েছে। তবে রোববার রংপুরে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। সোমবার রংপুরে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

২৭ মার্চ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪