সিনিয়র রিপোর্টার: পবিত্র রমজান ও ঈদের সময় নগরীতে অর্থ ও মূল্যবান জিনিস পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনের ক্ষেত্রেও পুলিশের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের সময় কেউ থানায় স্বর্ণালংকার বা ব্যাংকের ভল্টে মূল্যবান জিনিস রাখতে পারেন। বিশেষ করে টাকা বা মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেব।
তিনি আরও জানান, ঈদের পরে যদি কেউ মনে করে যে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গহনা বহনের সময় নিরাপত্তা প্রয়োজন, তাহলে নিকটবর্তী থানায় জানালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডিবি প্রধান বলেন, ঈদের সময়ে নগরীর নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত, এবং প্রতিটি পয়েন্টে তদারকি চলছে। দিনে ৮০টি এবং রাতে ৪০টি টিম টহলে থাকে, সাথে স্ট্যান্ড বাই আরও দুইটি টিম প্রস্তুত থাকে। প্রয়োজনে নাগরিকদের কলেই রেসপন্স করা হবে।
একই সঙ্গে হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানিয়েছেন, মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে এবং সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরতের বিষয়ে যোগাযোগ করছে।
রিপোর্টার্স২৪/এসসি