| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত ১২ জনের পরিবার পাবে এক লাখ টাকা ক্ষতিপূরণ: রেল প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৪:১৫:০৪:অপরাহ্ন  |  ৪৬৯৭৩৭ বার পঠিত
নিহত ১২ জনের পরিবার পাবে এক লাখ টাকা ক্ষতিপূরণ: রেল প্রতিমন্ত্রী

রিপোর্টার্স ডেস্ক: রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে। রোববার দুপুর ১২টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা দেওয়া হবে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনার পর সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রয়োজন হলে আহতদের ঢাকায় নিয়ে চিকিৎসা নিশ্চিত করা হয়।

রেল প্রতিমন্ত্রী জানান, যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু রেলকর্মীর গাফিলতি ধরা পড়েছে এবং তাদের বরখাস্ত করা হয়েছে। এছাড়া অরক্ষিত রেলগেটগুলো ওভারপাস বা আন্ডারপাস করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সম্ভবত গেটটি খোলা থাকায় বাসটি ট্রেনলাইনে উঠে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসন নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে যাতে লাশ যথাযথভাবে পরিবারে পৌঁছে দেওয়া যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪