| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের জন্য সতর্কবার্তা, সরকারের বিরুদ্ধে পোষ্ট দিলে ব্যবস্থা

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৬:১০:৫০:অপরাহ্ন  |  ৩১০ বার পঠিত
শিক্ষকদের জন্য সতর্কবার্তা, সরকারের বিরুদ্ধে পোষ্ট দিলে ব্যবস্থা

রিপোর্টার্স ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে। নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১২মে) এমন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন।

তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন।
এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।


অধিদপ্তরের নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪