| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৩:০৯:২৪:অপরাহ্ন  |  ৪৪৩০৩৩ বার পঠিত
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

সিনিয়র রিপোর্টার: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪