| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৬:৫৫:৩৫:অপরাহ্ন  |  ৪৭৪১০৫ বার পঠিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান জানান।

বাণীতে তারেক রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তিনি উল্লেখ করেন, রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা মানুষকে অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়। এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার একটি সুযোগ। এদিনে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে নেমে আসে এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪