রিপোর্টার্স২৪ডেস্ক: ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়ের মধ্যে এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বলেছেন।
আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সচিব জানান, প্রধানমন্ত্রী শুধু মামলার দ্রুত নিষ্পত্তি নয়, সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করা।
মন্ত্রিপরিষদ সভায় পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের বাজেটের সম্পূরক সংস্করণ মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে, যা পরবর্তীতে সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি