| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৩:২৯:৫০:অপরাহ্ন  |  ৪৭০০৯৭ বার পঠিত
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি। এই ছুটিতে মেট্রোরেল কখন চলাচল করবে এবং কখন বন্ধ থাকবে তা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে মেট্রোরেল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি পেয়েছেন, যা পবিত্র শবে কদরের ছুটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪