| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে কারাবন্দিরা পাবেন উন্নতমানের খাবার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১১:০১:০৯:পূর্বাহ্ন  |  ৫০৫৪৯১ বার পঠিত
ঈদে কারাবন্দিরা পাবেন উন্নতমানের খাবার
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেওয়া হবে। এ ছাড়া পান ও সুপারিও সরবরাহ করা হবে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন)  জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এমন আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

সূত্র: বাসস

 রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪