| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিতে যোগের সম্ভাবনা নিয়ে যা বললেন মোনামি

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৪:৩২:৪৮:অপরাহ্ন  |  ২১২ বার পঠিত
এনসিপিতে যোগের সম্ভাবনা নিয়ে যা বললেন মোনামি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।

মোনামি বলেন, “এনসিপিকে আমার পছন্দ কারণ এটা একটি ব্লুমিং পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে সেন্ট্রিক পলিটিক্স করার জন্য এমন একটি দল দরকার ছিল। আমার মনে হয় এনসিপি সেই জায়গাটা তৈরি করতে পারছে।”

তবে দলটিতে সরাসরি যোগ দেওয়ার বিষয়ে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেননি। তিনি বলেন, “যদি ভবিষ্যতে মনে করি সেখানে আমার কোনো ভূমিকা আছে বা সুযোগ তৈরি হয়, তাহলে সেটা বিবেচনা করব। তবে সেটা এখনই নয়, ভবিষ্যতের বিষয়।”

একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, আমি আগেও বলেছি, আমি রাজনীতিতে আসতে চাই না। এখনো সেই অবস্থানেই আছি।

এর আগে সোমবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তার পদত্যাগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিলও মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মোনামির পদত্যাগকে শুধুমাত্র আবেগপ্রবণ সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের কৌশলগত প্রস্তুতিও হতে পারে।

তিনি লেখেন, ক্ষমতার রাজনীতিতে অনেক সময় পদত্যাগও একটি হিসাবি সিদ্ধান্ত, যা ভবিষ্যতের বড় অবস্থানের দিকে ইঙ্গিত করে।

তবে এসব আলোচনার মধ্যেও মোনামি এখন পর্যন্ত তার অবস্থান অপরিবর্তিত রেখেছেন—রাজনীতিতে আপাতত না আসার সিদ্ধান্তেই অনড় রয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪