| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবির জীববিজ্ঞান অনুষদের দায়িত্বে নতুন ডিন

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৪:৫৫:৫০:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
চবির জীববিজ্ঞান অনুষদের দায়িত্বে নতুন ডিন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। গত ১১ মে পূর্বাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। গবেষণা ও প্রকাশনায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “বর্ষসেরা গবেষণা পুরস্কার” অর্জন করেছেন। তার নেতৃত্বে জীববিজ্ঞান অনুষদ শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ডিন বলেন, জীববিজ্ঞান অনুষদের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরীর দক্ষ নেতৃত্ব, গবেষণাভিত্তিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক দূরদর্শিতা জীববিজ্ঞান অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪