| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১০:৪২:৩৬:পূর্বাহ্ন  |  ৪৭৫৫৫২ বার পঠিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, আর সেই তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নত হলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা বেড়েছে রাজধানীতে।

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, আর সেই তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নত হলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা বেড়েছে রাজধানীতে।

সোমবার (১৬ মার্চ) সকালেই আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর তথ্য অনুযায়ী, ১৪৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একই সময় ১৬৩ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে Incheon। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী Seoul, যার স্কোর ১৫৬। তৃতীয় অবস্থানে আছে মিশরের রাজধানী Cairo (১৫৫) এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী Kampala, যার স্কোর ১৪২।

বায়ুমানের সূচক বা একিউআই (Air Quality Index) অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

এদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মানকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যেখানে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও এ সময় বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

আর যদি একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছায়, তাহলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে এবং নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪