| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ জেলায় নতুন ডিসি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২২:২৪:৪৭:অপরাহ্ন  |  ৪৭৭৬৭৯ বার পঠিত
৫ জেলায় নতুন ডিসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: গাজীপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ এই পাঁচ জেলায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪