| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রাহমানের শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৭:৫৯:১৪:অপরাহ্ন  |  ৪৭৯৭৬২ বার পঠিত
লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রাহমানের শুভেচ্ছা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল করিম রমজান মাসের এই রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এটি মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করুন।

তিনি শেষবার্তা দেন,পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক এই কামনা করি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪