| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ডিসেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০৪:৪৭:৪২:পূর্বাহ্ন  |  ৫২৩২৯৮ বার পঠিত
‘ডিসেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ’

স্টাফ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পরিকল্পনা কমিশনে আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুন-জুলাই মাসে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পরীক্ষামূলক উৎপাদনের সময় থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে শুরুতে কেন্দ্রটি সম্পূর্ণ সক্ষমতায় চালু হবে না। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, জুন-জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধি করা হবে এবং ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪