| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরিয়ার কবিরসহ প্রবীণ বন্দিদের মুক্তির আহ্বান আন্তর্জাতিক সংগঠনগুলোর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২০:৫৭:২৬:অপরাহ্ন  |  ৫২৭৯২৩ বার পঠিত
শাহরিয়ার কবিরসহ প্রবীণ বন্দিদের মুক্তির আহ্বান আন্তর্জাতিক সংগঠনগুলোর
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের কয়েকটি মানবাধিকার সংগঠন।

৭৫ বছর বয়সী শাহরিয়ার কবির বর্তমানে গুরুতর অসুস্থ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, দ্রুত ওজন কমেছে এবং হাঁটাচলায়ও সমস্যা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন গত ৫ জানুয়ারি ২০২৬ প্রকাশিত এক বিবৃতিতে শাহরিয়ার কবিরের আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তার মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার সুপারিশও করেছে সংস্থাটি।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকারের কাছে তিনটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বন্দিদের দ্রুত মুক্তি, শাহরিয়ার কবিরের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দেশের সব কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড অনুসরণ করা।

এই আহ্বানে স্বাক্ষর করেছেসাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম, ওয়াচ গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালিয়ান্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংগঠন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪