স্টাফ রিপোর্টার:দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোনায়েম নবী শাহীন।বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চার মামলায়ও গত রোববার হাইকোর্ট থেকে জামিন পান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।
রিপোর্টার্স২৪/এসসি