| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৪:৫৯:২৬:অপরাহ্ন  |  ৫৩৮৫১০ বার পঠিত
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের এই ঋণ মওকুফ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে। আমরা কথা রেখেছি। গত সপ্তাহেই এই ঋণ মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কিছু কর্মসূচি বাস্তবায়নে সামান্য দেরি হতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ জন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এর আগে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার সকালে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রথম ধাপে নির্বাচিত ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কর্মসূচির আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা নেওয়ার সময় তারা অন্য কোনো ভাতা বা সরকারি সুবিধা পাবেন না। যদিও পরিবারের অন্য কোনো সদস্য যদি আগে থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন, তা বহাল থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪