| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসি’র নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৩:২৯:৩৮:অপরাহ্ন  |  ৫৫২৫১৫ বার পঠিত
রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসি’র নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক কমানোর লক্ষ্যে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই সিদ্ধান্ত আপাতত মহানগর এলাকায় প্রযোজ্য হবে। 

মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলছে এবং নিয়মিতভাবে তেল দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধান স্থাপনাগুলো থেকে সারা দেশের ডিপোগুলোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসি যৌথভাবে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার তেল নিতে পারবে।

তবে তেল সরবরাহের ক্ষেত্রে কিছু শর্ত মানা বাধ্যতামূলক ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় গ্রাহককে তেলের ধরন, পরিমাণ ও দামসহ ক্রয় রসিদ দিতে হবে এবং পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের রসিদ জমা দিতে হবে। এছাড়া রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ও চালকের তথ্য যাচাই করতে হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল কেনাবেচা করা আইনত দণ্ডনীয়। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গ্রাহক ও ডিলারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিপিসি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪