| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৬:১৬:৩৭:অপরাহ্ন  |  ৫৩৬৬১৪ বার পঠিত
মদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর

রিপোর্টার্স২৪ ডেস্ক: লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় আনা অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন ধার্য ছিল। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার, তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন এবং শাহিনুল ইসলাম। তাদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্য পর্ব শেষ হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বোতলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

এ ঘটনার পর লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় করা হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪