| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৬:১২:৪৪:অপরাহ্ন  |  ৫৩৭০৪৩ বার পঠিত
মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় আগুন লাগার ঘটনায় আটকা পড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১ টা ৫২ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ওই ভবনে আটকে পড়া মোট ২৩ জনকে ক্রেন দিয়ে নামানো হয়েছে। এদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪