| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১২:৫৮:৫০:অপরাহ্ন  |  ৫৩৫০০৫ বার পঠিত
নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

রিপোর্টার্স২৪ ডেস্ক: নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি)কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানো অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন- আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর, ঢাকায় টিআর পদে দায়িত্ব পালন করছিলেন এবং মো. তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর থেকে নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুসুম দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

এছাড়া বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪