নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
তিনি আরও বলেন- শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।রাষ্ট্রপতি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। এজন্য কৃষি, শিল্প ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন অপরিহার্য।
কৃষকদের পাট চাষে আহ্বান তিনি বলেন, পাট চাষে আধুনিক প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করতে হবে, যাতে উৎপাদন বাড়ানো সম্ভব হয়।উদ্যোক্তাদের বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কম দামে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন বাজার তৈরি করারও আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এন এইচ