| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউএই প্রেসিডেন্টকে ফোনে ইরানের হামলার নিন্দা জানালেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ০৮:৩৯:৫৪:পূর্বাহ্ন  |  ৫৬৮৭২৮ বার পঠিত
ইউএই প্রেসিডেন্টকে ফোনে ইরানের হামলার নিন্দা জানালেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান–এর সঙ্গে ফোনালাপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের হামলার প্রসঙ্গ উঠে আসে।

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলের বিভিন্ন দেশের লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি এবং তা স্পষ্টভাবে নিন্দনীয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ইউএই যে পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ সেই প্রচেষ্টাকে সমর্থন করে।

ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                       সূত্র: ইউএই ফরসান ইংলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪