| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল কাপুরের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিএনপির আলোচনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৬:০৭:৪০:অপরাহ্ন  |  ৫৬৯৬১৯ বার পঠিত
পল কাপুরের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিএনপির আলোচনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

ড. মঈন খান বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রর কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকার-সরকার সম্পর্কের বাইরে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪