| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৩:২৪:৩১:অপরাহ্ন  |  ৬০১৬২২ বার পঠিত
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত এই দোকান থেকে সম্ভবত বুধবার রাতের মধ্যে ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। আজ মালিকপক্ষ বিষয়টি থানায় জানায়। চুরির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

প্রাথমিক তদন্তে এখনও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। থানায় একটি মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪