| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৫:৫৬:২৩:অপরাহ্ন  |  ৫৮৮৯০৯ বার পঠিত
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ইরানসহ মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন যাতে আটকে পড়া যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়।

অতিরিক্ত প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী সরাসরি কাজ করবেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪