| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সীমান্ত হত্যা’ যেন আর না শুনতে হয়:স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৫:৩৯:১৯:অপরাহ্ন  |  ৫৯৩৬১১ বার পঠিত
‘সীমান্ত হত্যা’ যেন আর না শুনতে হয়:স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে আর যেন ‘সীমান্ত হত্যা’র ঘটনা না ঘটে।

রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে কী আলোচনা হয়েছে,এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে সীমান্তে প্রাণহানির ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের ঘটনা এড়াতে বিজিবি ও বিএসএফের নিয়মিত বৈঠক অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ভারতীয় পক্ষও এ বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরে ভারতের কনসুলেট ও ভিসা অফিসগুলো হামলার শিকার হওয়ায় পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে এ ধরনের বৈঠক হয়ে থাকে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ভারতের সহযোগিতা চেয়েছি। সার্বভৌম সমতা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক বজায় থাকবে,এটাই আমাদের প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪