| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, শাহজালালে বিমানবন্দরে ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ২৩:৩৫:১৯:অপরাহ্ন  |  ৬১১৯১২ বার পঠিত
মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ, শাহজালালে বিমানবন্দরে ভোগান্তি

স্টাফ রিপোর্টার: ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, আম্মান, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা আসে। বিশেষ করে ১ মার্চ কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল—এমন প্রবাসী কর্মীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অনেক যাত্রী দুপুরেই বিমানবন্দরে পৌঁছালেও ফ্লাইট বাতিলের পর তাদের চেক-ইন করতে দেওয়া হয়নি। ফলে টার্মিনাল ও আশপাশ এলাকায় যাত্রী ও স্বজনদের ভিড় দেখা যায়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট সাময়িক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

পরিস্থিতি পরিদর্শনে বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং জানান, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। লাগেজ ফেরত পেতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

একই দিনে বিমানবন্দর পরিদর্শন করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের জানানো হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের আকাশসীমা কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪