| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৫:৩৪:৪৮:অপরাহ্ন  |  ৬১৫১৬৩ বার পঠিত
গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি)  জুমার নামাজের পরে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। আপনাদের সমর্থনে কাজ করার সুযোগ পেয়েছি।

জানা গেছে, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে তিনি নিজের নির্বাচনী এলাকায় এসেছেন। এরপর বিকেলে ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। পরের দিন তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪