রিপোর্টার্স২৪ ডেস্ক: জুমার নামাজ শেষে একঝাঁক শিশুর সরল প্রশ্নে প্রাণবন্ত মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর একটি মসজিদে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে ঘটে এই হৃদয়ছোঁয়া ঘটনা।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। ঠিক তখনই এক শিশু হঠাৎ প্রশ্ন করে বসে, আপনি রোজা রাখেন? প্রশ্ন শুনে হাসিমুখে প্রধানমন্ত্রী জবাব দেন, আমি তো রোজা রাখি।
এ সময় আরেক শিশু গর্বভরে বলে, আঙ্কেল, আমি সব রোজা রাখি। শিশুটির কথা শুনে প্রধানমন্ত্রী তার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিয়ে বলেন, ভেরি গুড।
শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। সবার সঙ্গে হাত মেলান, খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এসে শিশুরাও ছিল বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।
মসজিদ প্রাঙ্গণে এমন সরল ও আন্তরিক মুহূর্ত উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
রিপোর্টার্স২৪/ঝুম