| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রা নির্বিঘ্নে ২৬ সিদ্ধান্ত, ভাড়া বাড়বে না: পরিবহনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৭:২৯:৫৯:অপরাহ্ন  |  ৬০৫৬৮৪ বার পঠিত
ঈদযাত্রা নির্বিঘ্নে ২৬ সিদ্ধান্ত, ভাড়া বাড়বে না: পরিবহনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভায় এই কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।

চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে, ভাড়া বাড়বে না।

শেখ রবিউল বলেন, চাঁদাবাজি হচ্ছে সেটা জোর করে আদায় করা হয়। চাঁদাবাজি থাকবে না সড়কে। শ্রমিক মালিকের সমঝোতায় আদায়কৃত অর্থ চাঁদাবাজি নয়। এটা শ্রমিক কল্যাণে ব্যয় হয়।

তিনি বলেন, ঈদযাত্রায় নতুনত্ব সফলভাবে করতে পারার জন্য ব্যবস্থা নেয়া হবে। সড়কে যানবাহন থেকে চাঁদাবাজির সুযোগ নেই।

মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের কার্যক্রম নিয়ম মেনেই হয়েছে। আমি নিজে থেকে কিছু করিনি। কেবিনেট ডিভিশনের নির্দেশ মেনে করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪