| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১২:০১:১৭:অপরাহ্ন  |  ৬০৬৩৮৯ বার পঠিত
নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে।

সেলের সভাপতি করা হয়েছে রিপোর্টার্স২৪ ডেস্ক: নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রমকে আরও সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সরকার ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ২৩ ফেব্রুয়ারি জারি হওয়া প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সেলে সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের আওতায় সেলটি দেশের বিভিন্ন নদী-খাল-জলাশয়ের খনন কার্যক্রমের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করবে। চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন, সমস্যা চিহ্নিত করে সমাধানের দিকনির্দেশনা প্রদান এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করাও সেলের দায়িত্বের অন্তর্ভুক্ত। প্রয়োজনে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগও রয়েছে।

সেলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪