| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:২৭:৪৮:অপরাহ্ন  |  ৬৪৮৮৮০ বার পঠিত
ডিজিএফআই’র নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। গত ২৩ ফেব্রুয়ারি সেনানিবাসে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেধাবী, দক্ষ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কর্মকর্তা হিসেবে সুপরিচিত। দেশ ও বিদেশে তার প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ভিত্তিতেই তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন।

২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভের পাশাপাশি তিনি বর্তমানে কোর্সের প্রথম কর্মকর্তা। সহকর্মীরা জানান, সামরিক প্রশিক্ষণে তিনি কখনোই দ্বিতীয় হননি। দেশের পাশাপাশি যুক্তরাজ্য, তুরস্ক ও পাকিস্তান থেকে তিনি বিভিন্ন সম্মানজনক সামরিক কোর্স সম্পন্ন করেছেন।

দীর্ঘ সামরিক জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে তিন বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্কুল অব আর্টিলারিতেও তিনি তিনবার প্রশিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে যোগ দিয়ে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে দৃঢ় ও সুসংহত করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বের কারণে জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার আস্থা অর্জন করেন।

এক সহকর্মী স্মৃতিচারণ করে বলেন, বিএমএ-তে তার ফার্স্ট টার্ম করপোরাল হিসেবে কায়ছার রশীদ ছিলেন, যেখান থেকে অনেক সেনা অফিসার তার নেতৃত্ব ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে তিনি যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

বিশ্লেষকরা মনে করেন, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে ডিজিএফআই-এর মহাপরিচালক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া সময়োপযোগী এবং দেশের জন্য ফলপ্রসূ সিদ্ধান্ত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪