| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি: রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:৪০:২১:অপরাহ্ন  |  ৬২৪০৩৫ বার পঠিত
ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি: রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে যেতে অন্তর্বর্তী সরকার তাকে বাধা দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের প্রথম অংশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় এবং দ্বিতীয় ও শেষ অংশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “আমাকে যেন এই প্রাসাদে (বঙ্গভবন) গৃহবন্দি করে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেওয়ার রেওয়াজ রয়েছে। কিন্তু ড. ইউনূসের সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে।

তিনি দাবি করেন, দুই ঈদের নামাজে অংশ নিতে তাকে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়,আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না, বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে থাকে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী এসব দিবসে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয় এবং প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।কিন্তু তিনি আসেননি। এর আগে সরকারপ্রধানরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও সাংবিধানিকভাবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যবোধের বিষয়, যোগ করেন তিনি।এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪