| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অফিসের সময় মানতে কঠোর নির্দেশনা, লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:৫৯:৩৫:অপরাহ্ন  |  ৬২৫৯৮৯ বার পঠিত
অফিসের সময় মানতে কঠোর নির্দেশনা, লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী কিছু আচরণ অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

শাস্তিযোগ্য অপরাধের মধ্যে রয়েছে:বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা,অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা,বিলম্বে অফিসে উপস্থিত হওয়া।

নির্দেশনায় বলা হয়েছে, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

এছাড়া অফিস চলাকালে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। একই সঙ্গে ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে সতর্ক করা হয়েছে, কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।সরকারের এ নির্দেশনা সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা ও উপস্থিতি নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪