স্টাফ রিপোর্টার: মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ পদোন্নতিসূচক ব্যাজ পরানো হয়।
প্রধানমন্ত্রী নিজ হাতে নবনিযুক্ত মহাপরিচালককে এই সামরিক সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। ওয়াকার-উজ-জামান নবনিযুক্ত মেজর জেনারেলকে ব্যাজ পরাতে সহায়তা করেন।
এছাড়া এম নাজমুল হাসান এবং হাসান মাহমুদ খাঁন উপস্থিত থেকে কায়সার রশিদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিবাদন জানান।
পেশাদার সামরিক কর্মকর্তা হিসেবে কায়সার রশিদ চৌধুরী দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরিধানের মধ্য দিয়ে তাঁর নতুন দাপ্তরিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রিপোর্টার্স২৪/এসসি