| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের পিছাল অমর একুশে বইমেলা, থাকছে না প্যাভিলিয়ন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৫:৩৯:৩৫:পূর্বাহ্ন  |  ৬২৭২৯২ বার পঠিত
ফের পিছাল অমর একুশে বইমেলা, থাকছে না প্যাভিলিয়ন

স্টাফ রিপোর্টার: আবারও পরিবর্তন হলো অমর একুশে বইমেলার সূচি। পূর্বঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় প্যাভিলিয়ন ব্যবস্থা থাকছে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করেই প্যাভিলিয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতার অভিযোগ তুলে তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায়। এ পরিস্থিতিতে রোববার রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি স্টলের জন্য আবেদনকারীদের স্টল বিন্যাসের লটারি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণকাজ শুরু হবে।

বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহের বর্ষপূর্তি থাকায় উদ্বোধন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমে ডিসেম্বর ২০২৫-এ বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হলেও পরে তা স্থগিত করা হয়। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে আয়োজন চূড়ান্ত হলেও বিভিন্ন দাবি-আপত্তির কারণে এবারও সূচিতে পরিবর্তন এলো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪