স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতার শেষে তিনি যমুনায় ফিরে যাবেন।
রিপোর্টার্স২৪/এসসি