| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানুয়ারিতে সড়ক-মহাসড়কে ৫৪৬ প্রাণহানি, মোট দুর্ঘটনা ৫৯৭টি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:০৯:৫৩:অপরাহ্ন  |  ৬২৭৯৬৪ বার পঠিত
জানুয়ারিতে সড়ক-মহাসড়কে ৫৪৬ প্রাণহানি, মোট দুর্ঘটনা ৫৯৭টি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত ও ১,২৩৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে। মোট ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১,২০৪ জন আহত হয়েছেন। রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ। ফলে তিন মাধ্যম মিলিয়ে মোট দুর্ঘটনা ৫৯৭টি।

মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ক্ষতি

জানুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ২০৯টি, যেখানে ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং মোট নিহতের ৪০.৮৪ শতাংশ।

বিভাগভিত্তিক হিসেবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিচয়

সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩১ জন চালক, ৮৯ জন পথচারী, ৭৯ জন শিক্ষার্থী, ৬২ জন নারী, ৬৭ জন শিশু এবং ৫৩ জন পরিবহন শ্রমিক। নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহন শ্রমিক ও ৮ জন শিক্ষক রয়েছেন।

৮২৯টি দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহনের মধ্যে:২৮.৪৬% মোটরসাইকেল,২৩.৬৪% ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি, ১৪.৩৫% বাস ,১৩.৬৩% ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক,৫.৫৪% সিএনজিচালিত অটোরিকশা,দুর্ঘটনার ধরন ও স্থান,৪৮.৩৬% গাড়িচাপা,২৮.৬২% মুখোমুখি সংঘর্ষ, ১৬.৮৪% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া। জাতীয় মহাসড়কে ৪২.৫৭%, আঞ্চলিক মহাসড়কে ২৭.৮৯% এবং ফিডার সড়কে ২৪.০৯% দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ ও প্রতিরোধ

সংস্থার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বলা হয়েছে: সড়ক পরিবহন ব্যবস্থাপনায় নীতিগত দুর্বলতা,অদক্ষ চালক,ফিটনেসবিহীন যানবাহন,বেপরোয়া গতি,ট্রাফিক আইন অমান্য,উল্টো পথে যান চলাচল,ব্যাটারিচালিত অটোরিকশা ও নছিমন-করিমনের নিয়ন্ত্রণহীন চলাচল,মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন ও ডিভাইডারের অভাব।

দুর্ঘটনা কমাতে সংস্থা সুপারিশ করেছে:

উন্নত দেশের নীতি অনুসরণ

দক্ষ চালক তৈরির উদ্যোগ

ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান

সিসিটিভি দ্বারা আইন প্রয়োগ

মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা

আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা

নিয়মিত রোড সেফটি অডিট পরিচালনা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪