| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১২:৫৮:৩০:অপরাহ্ন  |  ৬২৯৩৪৬ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি সকাল ১১টায় মন্ত্রীপরিষদ বিভাগের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অফিসে আসার পর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রসঙ্গে আলাপচারিতা করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪